WooCommerce ও ফেসবুক ইনবক্সের অর্ডার এক জায়গায়: ওয়েবসাইট আর মেসেঞ্জার একসাথে

বাংলাদেশের অনেক ব্র্যান্ড দুইভাবে বিক্রি করে: ফেসবুক বিজ্ঞাপন থেকে কেউ সরাসরি ওয়েবসাইটে অর্ডার করেন, আবার অনেকে বিজ্ঞাপনের স্ক্রিনশট নিয়ে মেসেঞ্জারে জিজ্ঞেস করেন। ফলে অর্ডার দুই জায়গায় ভাগ হয়ে যায়—ওয়েবসাইটের অর্ডার WooCommerce-এ, আর মেসেঞ্জারের অর্ডার খাতায় বা আলাদা শিটে।
Sellzy কী করে
মেসেঞ্জারে AI যে অর্ডার নেয়, Sellzy সেটি আপনার ওয়েবসাইটের WooCommerce > Orders-এ "Cash on Delivery" অর্ডার হিসেবে তৈরি করে। ফলে ওয়েবসাইট আর ইনবক্সের সব অর্ডার এক তালিকায় থাকে, আর আপনার টিম একই জায়গা থেকে প্যাকিং ও ডেলিভারি সামলায়।
কী হয় না
- Sellzy আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট, দাম বা স্টক বদলায় না।
- ওয়েবসাইটের অর্ডার Sellzy-তে আনা হয় না।
- AI যে প্রোডাক্ট ও দাম বলে, তা আসে Sellzy পোর্টালের প্রোডাক্ট তালিকা থেকে।
সঠিক প্রোডাক্ট, সঠিক সাইজ
ভুল পার্সেল এড়াতে আমাদের টিম আপনার প্রতিটি প্রোডাক্ট (আর সাইজ/কালার) ওয়েবসাইটের সঠিক প্রোডাক্টের সাথে লিংক করে দেয়। তারপর আপনার নম্বর দিয়ে একটি টেস্ট অর্ডার পাঠিয়ে যাচাই করা হয়।
সেটআপের ধাপ
- WordPress-এ WooCommerce → Settings → Advanced → REST API-তে "Add key" চাপুন। Description-এ "Sellzy Orders" লিখুন, Permissions-এ অবশ্যই Read/Write দিন।
- Consumer Key ও Consumer Secret কপি করুন (Secret শুধু একবারই দেখা যায়)।
- Sellzy পোর্টালের Settings → WooCommerce-এ Store URL, Key ও Secret দিয়ে "Test Connection" চাপুন, তারপর Save করুন।
- Sellzy সাপোর্টকে জানান—প্রোডাক্ট লিংক আর টেস্ট অর্ডারের পর চালু করা হবে।
ওয়েবসাইটে BizMation প্লাগইন থাকলে
অনেক ওয়েবসাইট BizMation প্লাগইন দিয়ে অর্ডার BizMation-এ পাঠায়। সেক্ষেত্রে Sellzy-র পাঠানো অর্ডারও ওয়েবসাইট থেকে BizMation-এ চলে যেতে পারে এবং কাস্টমার SMS পেতে পারেন। তাই টেস্ট অর্ডার সবসময় নিজের নম্বর দিয়ে করা হয়। ওয়েবহুক সেটআপের প্রয়োজন নেই।
সাধারণ প্রশ্ন
WooCommerce-এ কোন পারমিশন দিতে হবে?
Read/Write। শুধু Read দিলে Sellzy আপনার স্টোরে অর্ডার তৈরি করতে পারবে না।
অর্ডারের পেমেন্ট মেথড কী থাকবে?
Cash on Delivery (COD)।
Automate your operations with Sellzy.
Get Started Now